• ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সিলেট-হবিগঞ্জ সড়কের পরিবহন ধর্মঘট স্থগিত

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জুন ৩, ২০২৬
সিলেট-হবিগঞ্জ সড়কের পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেট-হবিগঞ্জ সড়কে বুধবার (৩জুন) থেকে শুরু হতে যাওয়া পরিবহন ধর্মঘট স্থগিত করেছে জেলা পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।

জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউছের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার পরিবহন ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন বাস মিলিকরা। আগামী ১২ জুন পর্যন্ত ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন তারা। তবে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন বাস মালিকরা।

গত রোববার (৩১ মে) হবিগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল ঘোষণা দেন, ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে আগের মতো মৌলভীবাজার হয়ে সিলেট রুটে চলাচলের সুযোগ নিশ্চিত করা না হলে ধর্মঘট কার্যকর করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটে চলাচলকারী বাসগুলোকে মৌলভীবাজারের কিছু মালিক-শ্রমিক সংগঠন বাধাগ্রস্ত করছে। এতে দুই জেলার পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে এবং শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।