কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর

Dainik Shallar Khabor.com
প্রকাশিত October 24, 2026
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর

সিলেটে কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ডিপ্লোমা ইন রেনাল নার্সিং কোর্স ও নার্সদের জন্য ইংরেজি ভাষা শিক্ষা কার্যক্রমে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ অক্টোবর ২০২৬ থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে, চলবে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত। কোর্সে আসনসংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩০ টি।
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে এবং ব্র্যাক ইউনিভার্সিটির ভাষা শিক্ষা ইনস্টিটিউট এর অধীনে সার্টিফিকেশনসহ এ কোর্স পরিচালিত হবে। এক বছর মেয়াদি এ কোর্সের কিডনী রোগের তাত্ত্বিক ও ব্যবহারিক কার্যক্রম শুরু হবে আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেট কিডনী রোগের উন্নতমানের কোর্স পরিচালনার সার্বিক ব্যবস্থা নিশ্চিত কল্পে কাজ করে যাচ্ছে।
ভর্তির জন্য বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল স্বীকৃত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। পাশাপাশি কিডনী রোগীদের ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোর্সের শিক্ষার মাধ্যমকে ইংরেজি ও বাংলা প্রধিকার পাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে অথবা সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। এ ছাড়া ই-মেইলের মাধ্যমেও আবেদন করার সুযোগ রয়েছে। ভর্তির জন্য আবেদনকরীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের হলরুমে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কোর্সটি সফলভাবে সম্পন্নকারীদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পক্ষ থেকে ডিপ্লোমা কোর্সের সনদ প্রদান করা হবে এবং ইংলিশ কোর্সের সনদ ব্রাক ইউনিভার্সিটির ভাষা শিক্ষা ইনস্টিটিউট থেকে প্রদান করা হবে বলে জানা যায়। পাশাপাশি যে কোন হাসপাতালে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ এমনকি বিদেশে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা জানতে www.kidneyfoundationsylhet.com ওয়েবসাইটে যোগাযোগ করতে পারবেন। এছাড়া sylhetkf2018@gmail.com ই-মেইলে আবেদন পাঠানো যাবে।
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ঠিকানা-নাজিরের গাঁও, বাদাঘাট রোড, সিলেট।
যোগাযোগের মোবাইল নম্বর: +৮৮ ০১৭৫৮-১২৭০৬৮। কিডনী ফাউন্ডেশন হাসপাতাল এ পর্যন্ত তাদের উন্নতমানের চিকিৎসা, প্রশিক্ষণে দক্ষতার প্রমান রেখেছে।

প্রেস বিজ্ঞপ্তি