• ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় জেবুন্নেছা হককে অভিনন্দন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২২
আ.লীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় জেবুন্নেছা হককে অভিনন্দন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বেগম রোকেয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা পদকপ্রাপ্ত, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হককে বুধবার সকাল ১১টায় সৈয়দা জেবুন্নেছা হক’র নগরীর তাতীপাড়াস্থ বাসভবনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার সভাপতি মিসেস হেলেন আ্হমদ, সাবেক সভাপতি আলহাজ¦ সালমা বাসিত, মাধুরী গুণ, জাহানারা খানম মিলন, হাসিনা মহিউদ্দিন, লেখক ও কবি আহমেদুল হক চৌধুরী বেলাল, সাজনা সুলতানা চৌধুরী .এডভোকেট সাবানা ইসলাম, এডভোকেট ফারজানা হাবিব চৌধুরী, রেজিয়া চৌধুরী রুবি, হাসিনা বেগম, রোটারিয়ান সাহিদা তালুকদার, নুরুন্নাহার খানম, বীনা সরকার প্রমুখ।
নেতৃবৃন্দ দলের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সৈয়দা জেবুন্নেছা হক’র পদপ্রাপ্তি সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। সিলেটের নারী আন্দোলনের অগ্রদূত,মুজিব আদর্শের একনিষ্ঠ কর্মীকে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় আমরা সত্যিই আনন্দিত। প্রেস-বিজ্ঞপ্তি