• ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শাল্লায় পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫
শাল্লায় পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি

বাদল চন্দ্র দাস: সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ও হবিবপুর ইউনিয়নের শাসখাই বাজারে পানি উন্নয়ন বোর্ড শাল্লা শাখার আয়োজনে চলতি বোরো ফসল রক্ষায় হাওর রক্ষা বাঁধ সংস্কার ও নির্মানের জন্য সাধারণ কৃষকদের নিয়ে গণ শুনানি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে, পানি উন্নয়ন বোর্ড শাল্লা শাখা কর্মকর্তা মোঃ ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানিতে এলাকার বিভিন্ন কৃষক সহ নানা শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।
এসময় নির্বাহী কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী প্রকল্প গ্রহণ করা হবে, উল্লেখ করে বলেন চলতি বোরো মৌসুমে ফসল রক্ষা বাঁধ সরকার নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।