সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক হলেন দিলাজ : নেতৃবৃন্দ’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত September 19, 2024
সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক হলেন দিলাজ : নেতৃবৃন্দ’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ

সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. দিলাজ আহমদ। তাকে মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব প্রদান করায়, কেন্দ্রীয় যুবদল এবং সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও তার উপর অর্পিত দায়িত্ব সততার সহিত যথাযথভাবে পালনে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।  এদিকে বুধবার সিলেট মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন দেন। পূর্ণাঙ্গ কমিটিতে শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেককে সভাপতি, মির্জা মোহাম্মদ সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. উমেদুর রহমান উমেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।  প্রেস বিজ্ঞপ্তি