নিজের প্রার্থীতা ঘোষনা করলেন মহিলা কাউন্সিলর প্রার্থী ছামিরুন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত April 20, 2023
নিজের প্রার্থীতা ঘোষনা করলেন মহিলা কাউন্সিলর প্রার্থী ছামিরুন

???? ???????? ?????????,

সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মোছাম্মদ ছামিরুন নেছা ২০২৩ ইং সালের নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষনা করেছেন। তিনি বলেন, আগামী ২১শে জুন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে জয়লাভ করলে তিনটি ওয়ার্ডের সকল পেশার মানুষের সাথে আলোচনা করে ওয়ার্ডের ভেতরে বিদ্যমান সকল সমস্যা চিহ্নিত করে তা বাস্তবায়ন ও পরিকল্পিত উন্নয়নমুলক কাজ তিনি করবেন। তিনটি ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাবেন তিনি, এ ছাড়া ড্রেনেজ সমস্যা দুরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকার শান্তি শৃংখলা রক্ষা ও তিনটি ওয়ার্ডকে উন্নয়নমুখি কাজের মাধ্যমে আলোকিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান তিনি। ওয়ার্ডের ভেতরে নিরক্ষরতা দুরিকরণসহ পথ শিশুদের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করার অঙ্গিকার ও করেন তিনি। এ ছাড়া তিনি ২৫ ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সকল সম্মানিত ভোটার ও বাসিন্দাদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস-বিজ্ঞপ্তি।