শাল্লায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

Dainik Shallar Khabor.com
প্রকাশিত August 17, 2026
শাল্লায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শাল্লায় ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​১৭ই আগস্ট (সোমবার) শাল্লা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
​শাল্লা উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সন্দীপন মজুমদারের সার্বিক পরিচালনায় কর্মসূচির শুভ সূচনা ঘটে।
​দিনের শুরুতেই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
​আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
​বক্তারা বলেন, “আমাদের জাতীয় অর্থনীতি সমৃদ্ধকরণ ও আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। দেশীয় মৎস্য সম্পদের সুরক্ষা, মৎস্যজীবীদের স্বাবলম্বী করা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্য চাষ বৃদ্ধি করতে সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় মৎস্যচাষিদের একযোগে কাজ করতে হবে।”
​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সফল মৎস্যচাষি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।