শাল্লায় ২০২ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

Dainik Shallar Khabor.com
প্রকাশিত August 17, 2026
শাল্লায় ২০২ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শাল্লায় ২০২ পিস ইয়াবা, চোলাই মদ ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। ১৬ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইমাম আরেফিনের নেতৃত্বে আটগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. হেলাল মিয়া (৪৪), আটগাঁও (বড়হাটি) গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৪৬) এবং উজানগাঁও গ্রামের মো. খিজির মিয়া (৩৬)।

শাল্লা থানার ​ওসির দায়িত্বে থাকা এসআই শওকত আলী সাংবাদিকদের জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ মামলা দায়ের করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।