শাল্লায় শিক্ষক হারুন মিয়ার ইন্তেকাল, কাল জানাজা শেষে আটপাড়া কবর স্থানে দাফন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত July 18, 2026
শাল্লায় শিক্ষক হারুন মিয়ার ইন্তেকাল, কাল জানাজা শেষে আটপাড়া কবর স্থানে দাফন

​হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বিশিষ্ট পরিবারের সন্তান ও মির্জাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুন মিয়া (৫৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১৮ জুলাই, শনিবার বিকাল ৩টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব সর্দার মিয়ার বড় ছেলে এবং মরহুম ফজলু মিয়া মেম্বারের ভাতিজা।

​তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শাল্লা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সহকর্মীবৃন্দ ও সকল সুহৃদদের পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়েছে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল ১৯ জুলাই (রবিবার) সকাল ৮টা ৩০ মিনিটে মরহুমের নিজ গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে নিজ এলাকার আটপাড়া কবরস্থানে দাফন করা হবে।

​মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, তিন পুত্র, ভাই, বোন ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​এলাকাবাসী ও সহকর্মীরা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।