আরও ৭ মৃত্যুতে হাম ও উপসর্গে শিশুমৃত্যু ৬০০ পার

Dainik Shallar Khabor.com
প্রকাশিত June 3, 2026
আরও ৭ মৃত্যুতে হাম ও উপসর্গে শিশুমৃত্যু ৬০০ পার

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কারো মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০১।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯০। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১১ জন।

গত ২৪ ঘণ্টায় ৫৫ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৯১ জন।

একই সময়ে ১ হাজার ২১০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জনে।