শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদ তালুকদারের ইন্তেকাল

Dainik Shallar Khabor.com
প্রকাশিত September 6, 2026
শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদ তালুকদারের ইন্তেকাল

হাবিবুর রহমান হাবিব, ​স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আটগাঁও গ্রামের সন্তান আলী আমজাদ তালুকদার (৫৭) আর নেই। রোববার দুপুরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। তিনি আটগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ইদ্রিস তালুকদারের ছোট ভাই এবং বর্তমান ইউপি চেয়ারম্যান নোমান তালুকদারের বড় ভাই।
​পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার মাগরিবের নামাজ শেষে আটগাঁও গ্রামে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
​তাঁর আকস্মিক মৃত্যুতে সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ ও ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আউয়াল সহ উপজেলা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক সহযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।