শাল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Dainik Shallar Khabor.com
প্রকাশিত September 1, 2026
শাল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আনন্দ র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর সকালে কলেজ রোডস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

​শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন—উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, সাবেক উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম (মাস্টার) ও নিত্যানন্দ দাস (নিতাই)।

​এছাড়া উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

​সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশবাসীর অধিকার প্রতিষ্ঠায় বিএনপি গঠন করেছিলেন। ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

​এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।