পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী এবং বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা। শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় আবেদ রাজা বলেন, “এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সাম্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। তাই ঈদের আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তিনি প্রবাস ও দেশের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র এই দিনে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, ইসলামের শাশ্বত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে সকলের অবদান রাখার আশা ব্যক্ত করেন। দেশ ও জাতির উন্নয়ন সাধনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন আবেদ রাজা । তিনি পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে অনাবিল শান্তি ও কল্যাণ বয়ে আনে এই প্রার্থনা করে ঈদের শুভেচ্ছা জানান।