• ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে ব্যবসায়ীর ওপর ‘পরিকল্পিত’ হা*ম*লা*র অ ভি যো গ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
বিয়ানীবাজারে ব্যবসায়ীর ওপর ‘পরিকল্পিত’ হা*ম*লা*র অ ভি যো গ

ডেস্ক ::: বিয়ানীবাজারে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ব্যবসায়ী বদরুল ইসলামের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু বিচার ও নিরাপত্তা দাবিতে বিয়ানীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বিয়ানীবাজার প্রেসক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে আহত ব্যবসায়ী ও তিলপাড়া ইউনিয়নের দাসউরা রজব গ্রামের বাসিন্দা বদরুল ইসলাম অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যক্তি তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার কাছে থাকা নগদ ৪ লাখ ৮৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় বদরুল ইসলাম বাদী হয়ে দাসউরা গ্রামের ফেরদৌস আহমদ (৩২), জুবের আহমদ (৩০), হোসাইন আহমদ (২৪) ও ইয়াহিয়া আহমদ (২০)-এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তবে তিনি অভিযোগ করেন, পুলিশের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পাননি। ইতোমধ্যে আসামিরা আদালত থেকে জামিন নিয়ে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও জানান তিনি।

বদরুল ইসলাম জানান, একটি কাজের মেয়েকে উত্যক্ত করার ঘটনার সালিশে ভূমিকা রাখায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালাতে পারে সন্ত্রাসীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল করিম শামীম, সাধারণ সম্পাদক আলী হোসেন, সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমিতির নেতৃবৃন্দ বলেন, দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ব্যবসায়ী সমাজ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।