সিলেটে পুলিশের অভিযানে মাদকসহ স্বপন হরিজন নামে একজন আটক

Dainik Shallar Khabor.com
প্রকাশিত November 13, 2024
সিলেটে পুলিশের অভিযানে মাদকসহ স্বপন হরিজন নামে একজন আটক

সিলেট মহানগর পুলিশের অভিযানে মাদকসহ স্বপন হরিজন নামে একজনকে আটক করেছে পুলিশ। আটকের স্বপন সিলেট মহানগরীর কাষ্টঘর এলাকার মৃত গামা হরিজনের ছেলে।

 

 

আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেল বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

 

তিনি জানান, মহাজনপট্টি গলির মুখ থেকে ৬২ পিস ইয়াবাসহ স্বপন হরিজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।